ভ্যাটের কারণ দর্শানোর নোটিশ (মূসক ১২.১২) পেলে আতঙ্কিত না হয়ে যা করবেন

By Sufia Shefa15 Oct 2026VAT
ভ্যাটের কারণ দর্শানোর নোটিশ (মূসক ১২.১২) পেলে আতঙ্কিত না হয়ে যা করবেন

মূসক-১২.১২ হলো একটি কারণ দর্শানোর নোটিশ, যা VAT-সংক্রান্ত কোনো অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়। NBR-এর নির্ধারিত মূসক-১২.১২ ফরমে এই নোটিশ জারি করা হয়।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অধীন কোনো কর ফাঁকি, কম কর প্রদান বা অনিয়ম পরিলক্ষিত হলে কর নির্ধারণ ও জরিমানা আরোপের প্রাথমিক ধাপ হিসেবে এই নোটিশ জারি করা হয়। NBR থেকে মূসক-১২.১২ নোটিশ পাওয়া মানেই বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।

কি কারণে মূসক-১২.১২ নোটিশ আসতে পারে?

  • VAT Return-এ ভুল বা অসঙ্গত তথ্য দেওয়া

  • প্রযোজ্য VAT সঠিকভাবে পরিশোধ না করা

  • বিক্রয় বা লেনদেনের তথ্যের সঙ্গে Return-এর তথ্যের অমিল

  • VAT চালান বা প্রয়োজনীয় হিসাব-নিকাশে সমস্যা থাকা

  • VAT-সংক্রান্ত আইন বা বিধিমালা না মানা

  • প্রাপ্য VAT কম দেখানো বা অনিয়মের মাধ্যমে VAT কম পরিশোধ করা

তবে শুধু নোটিশ পাওয়া মানেই যে প্রতিষ্ঠান VAT ফাঁকি দিয়েছে—এমন নয়। নোটিশে যে অভিযোগ বা অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে, তার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যাখ্যা ও প্রয়োজনীয় documents দিয়ে জবাব দেওয়া গুরুত্বপূর্ণ।

তাই মূসক-১২.১২ নোটিশ পেলে প্রথমে নোটিশে উল্লেখ করা অভিযোগ, সংশ্লিষ্ট সময়কাল এবং চাওয়া ডকুমেন্টস ভালোভাবে যাচাই করুন। এরপর তথ্য ও হিসাব মিলিয়ে একটি যথাযথ লিখিত জবাব প্রস্তুত করা উচিত।

মূসক-১২.১২ নোটিশ পাওয়ার দ্রুত করণীয়

১. সময়সীমা দেখা

নোটিশে জবাব দেওয়ার জন্য কত দিন সময় দেওয়া হয়েছে, তা সবার আগে চেক করুন।

২. তথ্য ও প্রমাণ মেলানো                                

যে ভ্যাট ফাঁকি বা অনিয়মের অভিযোগ আনা হয়েছে, তার বিপরীতে আপনার প্রতিষ্ঠানের নিচের নথিগুলো যাচাই করুন:

  • ক্রয়-বিক্রয় খাতা (মূসক ৬.১, ৬.২)

  • চালান (৬.৩)

  • রিটার্ন (৯.১)

৩. লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়া

আনীত অভিযোগের পক্ষে বা বিপক্ষে একটি লিখিত জবাব নোটিশে উল্লেখিত তারিখ ও সময়ে দাখিল করতে হবে। একই দিনে মৌখিক জবাবও পেশ করতে হবে। প্রয়োজনে একজন ভ্যাট কনসালট্যান্ট বা আইনজীবীর সহায়তা নিতে পারেন।

জবাবে ভ্যাট কর্মকর্তা সন্তুষ্ট না হলে কী হবে?

আপনার জবাব ও শুনানিতে ভ্যাট কর্মকর্তা সন্তুষ্ট না হলে মূসক ১২.১৩ ফরমে চূড়ান্ত কর ও জরিমানার আদেশ জারি করতে পারেন।

আদেশের বিরুদ্ধে আপিল

এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনার (আপিল) বা অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।

গুরুত্বপূর্ণ নোট

নোটিশের জবাব না দিলে ভ্যাট কর্তৃপক্ষ আপনার অনুপস্থিতিতেই একতরফা জরিমানা বা আইনি বকেয়া চূড়ান্ত করে দিতে পারে।

এই আর্টিকেলটি শুধু তথ্যের জন্য; নির্দিষ্ট আইনি বা পরামর্শ নয়। আপনার ক্ষেত্রে কী প্রযোজ্য, জানতে EMA.LEGAL- এর সাথে যোগাযোগ করুন।

Need help with this topic?

Our advocates and ITPs handle tax, VAT and company matters every day. Send your question and we will call you back.

Your details are confidential and will only be used to respond to your enquiry.

Related articles

পণ্য আমদানি ও রপ্তানিতে ভ্যাটের হিসাব ও রেয়াত (২০২৬–২০২৭ অর্থবছর)
VAT20 Aug 2026

পণ্য আমদানি ও রপ্তানিতে ভ্যাটের হিসাব ও রেয়াত (২০২৬–২০২৭ অর্থবছর)

বাংলাদেশে মূল্য সংযোজন কর (VAT) ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ কর ব্যবস্থা। ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট অনুযায়ী আমদানি ও…

Talk to a lawyer about your tax or company matter