বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) কীভাবে Tax, VAT ও Customs সংক্রান্ত সমস্যা সমাধানে সহায়ক হতে পারে?

একটি ব্যবসা পরিচালনার সময় কর নির্ধারণ, VAT audit, Customs valuation বা Excise Duty সংক্রান্ত dispute (বিরোধ) তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সরাসরি মামলা করাই সবসময় একমাত্র পথ নয়।
এসব ক্ষেত্রে বাংলাদেশের রাজস্ব আইনে নির্দিষ্ট পরিস্থিতিতে Alternative Dispute Resolution (ADR)-এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। ADR-এর বিভিন্ন পদ্ধতির মধ্যে Mediation একটি গুরুত্বপূর্ণ সমঝোতামূলক পদ্ধতি, যেখানে একজন নিরপেক্ষ Mediator করদাতা ও সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সহজতর করেন।
এর লক্ষ্য হলো কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়; বরং উভয় পক্ষের অবস্থান ও আইনগত বিষয় বিবেচনা করে একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর সুযোগ তৈরি করা।
আয়কর, ভ্যাট, কাস্টমস ও আবগারি শুল্ক নিয়ে কী ধরনের বিরোধ হতে পারে?
📌 আয়কর (Income TAX)
করদাতা ও সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের মধ্যে কর নির্ধারণ, কত টাকা কর দিতে হবে, ব্যবসায়িক কোন খরচ করের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, আয়ের ধরন, ট্রান্সফার প্রাইসিং, উৎসে কর (TDS), কর অব্যাহতি, জরিমানা, সুদ এবং কর ফেরত বা সমন্বয় নিয়ে বিরোধ হতে পারে।
📌 ভ্যাট
ভ্যাটের পরিমাণ নির্ধারণ, ইনপুট ভ্যাট ক্রেডিট, ভ্যাট ফেরত, ভ্যাটের হার, পণ্য বা সেবার শ্রেণিবিন্যাস, ভ্যাট অব্যাহতি, কোন সরবরাহের ওপর ভ্যাট প্রযোজ্য হবে, উৎসে ভ্যাট কর্তন এবং জরিমানা বা সুদ নিয়ে বিরোধ হতে পারে।
📌 কাস্টমস শুল্ক (Customs Duty)
পণ্যের মূল্য নির্ধারণ, HS Code বা পণ্যের শ্রেণিবিন্যাস, শুল্কের হার, সম্পূরক শুল্ক (SD), আমদানি ভ্যাট, শুল্ক অব্যাহতি, শুল্কযোগ্য মূল্য, অতিরিক্ত শুল্ক দাবি, Bill of Entry ও প্রয়োজনীয় কাগজপত্র এবং জরিমানা নিয়ে বিরোধ হতে পারে।
📌 আবগারি শুল্ক (Excise Duty)
আবগারি শুল্ক দিতে হবে কি না, কত হারে দিতে হবে, ব্যাংক আমানত, বীমা পলিসি বা বিমান টিকিটের ওপর শুল্ক, শুল্ক অব্যাহতি, শুল্কের হিসাব, আদায়, দাবি, নির্ধারণ এবং জরিমানা বা সুদ নিয়ে বিরোধ হতে পারে।
এসকল পরিস্থিতিতে Mediation কীভাবে সহায়তা করতে পারে?
উপযুক্ত ক্ষেত্রে একজন নিরপেক্ষ Mediator/Facilitator করদাতা বা ব্যবসা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট রাজস্ব কর্তৃপক্ষের বক্তব্য, প্রয়োজন ও legal position নিয়ে আলোচনায় সহায়তা করেন।
আলোচনার মাধ্যমে পক্ষগুলো সম্ভাব্য সমঝোতার শর্তাবলি নিয়ে মতবিনিময় করে এবং একটি বাস্তবসম্মত ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান -এ পৌঁছানোর চেষ্টা করে।
সমঝোতা হলে, প্রযোজ্য আইন অনুযায়ী তা লিখিতভাবে সমঝোতা চুক্তি হিসেবে নথিভুক্ত ও কার্যকর করা হতে পারে।
ব্যবসার জন্য Mediation কেন বিবেচনা করা যেতে পারে?
· বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হতে পারে।
· সময় ও আনুষঙ্গিক খরচ নিয়ন্ত্রণ করা যেতে পারে।
· আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান খোঁজা যায়।
· ব্যবসায়িক গোপনীয় তথ্য সুরক্ষিত রেখে আলোচনা করা যায়।
· ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার সুযোগ থাকে।
মূল কথা
Audit, assessment বা report-এর ফলে Tax, VAT, Customs Duty বা Excise Duty সংক্রান্ত বিরোধ তৈরি হলে, সরাসরি মামলা বা litigation-এ যাওয়ার আগে ADR-এর সুযোগ এবং বিশেষ করে Mediation প্রযোজ্য কি না তা বিবেচনা করা যেতে পারে।
তবে সব ধরনের বিরোধ ADR বা Mediation-এর আওতাভুক্ত নয়। কোন বিরোধ ADR-এর জন্য যোগ্য, কোন পর্যায়ে আবেদন করা যাবে এবং কী পদ্ধতি অনুসরণ করতে হবে—তা সংশ্লিষ্ট আইন, বিধিমালা এবং বিরোধ
-এর প্রকৃতির ওপর নির্ভর করে।
তাই বিরোধের সমাধানে শুধু মামলা নয়—উপযুক্ত ক্ষেত্রে Mediation-ও হতে পারে একটি কার্যকর সমঝোতামূলক পথ।