ভ্যাট আইন মেনে চলার কিছু কার্যকর টিপস

By Tarikul Islam27 Sept 2026VAT
ভ্যাট আইন মেনে চলার কিছু কার্যকর টিপস

vatlaws

ভ্যাট কমপ্লায়েন্স শুধু সময়মতো রিটার্ন জমা দেওয়া নয়; সঠিক নিবন্ধন, চালান ও হিসাব সংরক্ষণ, ভ্যাট আদায় ও জমাসহ বিভিন্ন বিষয় এর অন্তর্ভুক্ত। বাংলাদেশে বর্তমানে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালা ও সাম্প্রতিক SRO (Statutory Regulatory Order)  অনুযায়ী ভ্যাট কমপ্লায়েন্স করতে হয়, ২০২৬ সালেও এ বিধিমালায় একাধিক সংশোধন হয়েছে। ব্যবসায় ভ্যাট-সংক্রান্ত ঝুঁকি কমাতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিতভাবে মেনে চলা জরুরি।

১. ব্যবসার টার্নওভার অনুযায়ী সঠিক নিবন্ধন নিন: আপনার ব্যবসার বার্ষিক টার্নওভার ৩০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত হলে টার্নওভার করের তালিকাভুক্তি এবং ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন অর্থাৎ BIN প্রযোজ্য। তাই ব্যবসার টার্নওভার অনুযায়ী সঠিক নিবন্ধন নেওয়া জরুরি।

২. নিয়মিত হিসাব সংরক্ষণ করুন: ক্রয়-বিক্রয়, চালান, VAT ও অন্যান্য লেনদেনের হিসাব সঠিকভাবে রাখুন। নতুন ব্যবস্থায় ব্যবসার নিয়মিত হিসাবই VAT নির্ধারণের গুরুত্বপূর্ণ ভিত্তি।

৩. সঠিক মূসক চালান ব্যবহার করুন: প্রতিটি প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ মূসক চালান ইস্যু করুন এবং ক্রয়-বিক্রয়ের তথ্য মিলিয়ে রাখুন। এতে VAT হিসাব ও অডিট—দুটিই সহজ হয়।

৪. সময়মতো VAT Return দিন: ভ্যাট নিবন্ধিত ব্যবসাকে মূসক- ৯.১ এবং টার্নওভার ট্যাক্স এর তালিকাভুক্ত ব্যবসাকে মূসক-৯.২ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হয়। সাধারণভাবে পরবর্তী মাসের ৩০ তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হয়।

৫. VAT-এর হার ও অব্যাহতি যাচাই করুন: সব পণ্য ও সেবায় একই হারে ভ্যাট প্রযোজ্য নয়। সাধারণ ভ্যাটের হার ১৫% হলেও পণ্য বা সেবার ধরন অনুযায়ী ভিন্ন হার বা অব্যাহতি থাকতে পারে। তাই ভ্যাট হিসাবের আগে সর্বশেষ NBR-এর নির্দেশনা যাচাই করুন।

৭. ক্রয়ের সময় ভ্যাটের কাগজপত্র সংরক্ষণ করুন:
ব্যবসার জন্য পণ্য বা সেবা কেনার সময় বৈধ মূসক চালান ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করুন। আইন অনুযায়ী শর্ত পূরণ হলে ক্রয়ের সময় দেওয়া ভ্যাট পরবর্তী সময়ে প্রদেয় ভ্যাটের সঙ্গে সমন্বয় করা যায়।

৮. VAT ও ব্যবসার হিসাব আলাদা রাখুন: ক্রয়-বিক্রয়, VAT আদায় এবং VAT পরিশোধের হিসাব আলাদাভাবে সংরক্ষণ করলে ভুল কম হয় এবং রিটার্ন প্রস্তুত করা সহজ হয়।

৯. উৎসে VAT কর্তনের বিষয়টি খেয়াল রাখুন: যেসব ক্ষেত্রে VAT Withholding বা উৎসে মূসক কর্তনের বিধান প্রযোজ্য, সেখানে সঠিকভাবে VAT কর্তন, জমা ও প্রয়োজনীয় সনদ/দলিল সংরক্ষণ করতে হবে।

১০. ব্যবসার তথ্য পরিবর্তন হলে আপডেট করুন: ব্যবসার ঠিকানা, মালিকানা, ব্যাংক হিসাব, ব্যবসার ধরন বা অন্যান্য নিবন্ধন-সংক্রান্ত তথ্য পরিবর্তিত হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করুন ও রেকর্ড আপডেট করুন।

১১. VAT চালান ও রিটার্ন-এর তথ্য মিলিয়ে দেখুন: মাস শেষে বিক্রয়, ক্রয়, Output VAT, Input VAT এবং Return-এ প্রদর্শিত তথ্য পরস্পরের সঙ্গে মিলিয়ে নিন। এতে ভুল বা অসামঞ্জস্য দ্রুত ধরা পড়ে।

১২. VAT-সংক্রান্ত নথি নির্ধারিত সময় পর্যন্ত রাখুন: চালান, রিটার্ন , ক্রয়-বিক্রয়ের হিসাব, VAT জমার প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় দলিল নিরাপদে ৫ বছর পর্যন্ত সংরক্ষণ করুন, যাতে NBR-এর যাচাই বা অডিটের সময় উপস্থাপন করা যায়।

১৩. সর্বশেষ SRO ও NBR নির্দেশনা অনুসরণ করুন: VAT আইন ও বিধিমালার পাশাপাশি বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে SRO-এর মাধ্যমে হার, অব্যাহতি বা বিশেষ বিধান পরিবর্তিত হতে পারে। তাই নিয়মিত NBR-এর সর্বশেষ প্রজ্ঞাপন যাচাই করা গুরুত্বপূর্ণ।

শেষ কথা

ভ্যাট কমপ্লায়েন্সের মূল বিষয় হলো হিসাবের ধারাবাহিকতা এবং তথ্যের মধ্যে মিল। বিক্রয়ের চালান থেকে হিসাবের খাতা, ব্যাংক লেনদেন থেকে ভ্যাট রিটার্ন—সব জায়গায় তথ্য সঠিক ও সামঞ্জস্যপূর্ণ থাকলে অনেক ভ্যাট-সংক্রান্ত সমস্যা আগেই শনাক্ত করা সম্ভব।

Need help with this topic?

Our advocates and ITPs handle tax, VAT and company matters every day. Send your question and we will call you back.

Your details are confidential and will only be used to respond to your enquiry.

Related articles

পণ্য আমদানি ও রপ্তানিতে ভ্যাটের হিসাব ও রেয়াত (২০২৬–২০২৭ অর্থবছর)
VAT20 Aug 2026

পণ্য আমদানি ও রপ্তানিতে ভ্যাটের হিসাব ও রেয়াত (২০২৬–২০২৭ অর্থবছর)

বাংলাদেশে মূল্য সংযোজন কর (VAT) ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ কর ব্যবস্থা। ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট অনুযায়ী আমদানি ও…

Talk to a lawyer about your tax or company matter