কোম্পানি ক্রয় বা বিক্রয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত

By Tarikul Islam25 Jun 2026Company Matters
কোম্পানি ক্রয় বা বিক্রয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত

কোম্পানি ক্রয় বা বিক্রয় একটি জটিল আর্থিক ও আইনি প্রক্রিয়া, যা শুধু মালিকানা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়।…

কোম্পানি ক্রয় বা বিক্রয় একটি জটিল আর্থিক ও আইনি প্রক্রিয়া, যা শুধু মালিকানা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে কোম্পানির দায়-দেনা, কর ও ভ্যাট সংক্রান্ত বিষয় এবং শ্রম আইনের বিভিন্ন দিকও অন্তর্ভুক্ত থাকে। সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ আইনি পরামর্শ ছাড়া কোম্পানি ক্রয় বা বিক্রয় প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

📌 যাচাই-বাছাই (Due Diligence)

  • কোম্পানির আর্থিক বিবরণী ও ব্যাংক লোন যাচাই
  • চলমান মামলা এবং আইনি ঝুঁকি নিরীক্ষণ
  • ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য সরকারি দায় নিশ্চিত করা
  • রেজিস্ট্রেশন ও লাইসেন্সের মেয়াদ ও শর্ত

📌 আয়কর ও ভ্যাট

কোম্পানির রেজিস্ট্রেশন ও লাইসেন্স RJSC এবং অন্যান্য সরকারি কর্তৃপক্ষের কাছে বৈধ কিনা নিশ্চিত করা জন্য দক্ষ আইনজীবীর প্রয়োজন। চলতি ও পূর্ববর্তী বছরের আয়কর ও ভ্যাট দায় পূরণ হয়েছে কিনা যাচাই করতে হবে। চলমান চুক্তি ও মামলার সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা উচিত। আয়কর ও ভ্যাট বিষয় সঠিকভাবে যাচাই না করলে চুক্তি বাতিল হওয়ার হওয়ার সম্ভাবনা থাকে।

📌 ক্রয়-বিক্রয় চুক্তি

ক্রয়-বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত, স্পষ্ট এবং বিস্তারিত হতে হবে। এতে ক্রয় মূল্য, পেমেন্টের শর্তাবলী এবং মালিকানা হস্তান্তরের নির্ধারিত তারিখ উল্লেখ থাকতে হবে। এছাড়া চুক্তিতে দায়-দায়িত্বের বণ্টন, আয়কর ও ভ্যাট সংক্রান্ত এবং ক্রেতা ও বিক্রেতার সীমাবদ্ধতা স্পষ্টভাবে নির্ধারণ করার জন্য পেশাদার আইনজীবীর পরামর্শ গ্রহণ করা উচিত।

📌 কর্মচারী ও চুক্তি বিষয়ক বিষয়াদি

কোম্পানি ক্রয়-বিক্রয়ের সময় প্রভিডেন্ট ফান্ড, কর্মচারীর অধিকার, বেতন ও অন্যান্য সুবিধা সঠিকভাবে হস্তান্তর নিশ্চিত করতে হলে আইনী পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, লিজ ও অন্যান্য ব্যবসায়িক চুক্তি সঠিকভাবে হস্তান্তর করা উচিত। এই বিষয়টি  উপেক্ষা করলে ভবিষ্যতে আর্থিক ঝুঁকি সৃষ্টি হতে পারে। একটি সুসংগঠিত হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করে ব্যবসায়িক স্থিতিশীলতা এবং কর্মচারীর নিরাপত্তা।

📌 আয়কর পরিকল্পনা ও পরামর্শ

ক্রয়-বিক্রয়ের সময় আয়কর নিরূপণ, সময়মতো পরিশোধ এবং অগ্রীম আয়কর প্রদানের সুবিধা ও ঝুঁকি মূল্যায়ন অপরিহার্য। সঠিক আয়কর পরিকল্পনা লেনদেনকে আর্থিকভাবে নিরাপদ রাখে। ভবিষ্যতে যেকোনো কর সংক্রান্ত বিরোধ প্রতিরোধ করে। অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করলে সর্বক্ষেত্রে কোম্পানি ক্রয়-বিক্রয় ঝুঁকিমুক্ত রাখা সম্ভব।

Contributed by the Corporate Desk of EMA.LEGAL, a specialized business law firm in Dhaka

Need help with this topic?

Our advocates and ITPs handle tax, VAT and company matters every day. Send your question and we will call you back.

Your details are confidential and will only be used to respond to your enquiry.

Related articles

Talk to a lawyer about your tax or company matter