কখন বা কেন আপনার কোম্পানি বিক্রি করা উচিত

By Tarikul Islam9 Mar 2026Company Matters
কখন বা কেন আপনার কোম্পানি বিক্রি করা উচিত

কোনো ব্যবসা মালিকের জীবনে কোম্পানি বিক্রির সিদ্ধান্ত নেওয়া সহজ কাজ নয়। অনেকেই মনে করেন, ব্যবসা বিক্রি করা…

কোনো ব্যবসা মালিকের জীবনে কোম্পানি বিক্রির সিদ্ধান্ত নেওয়া সহজ কাজ নয়। অনেকেই মনে করেন, ব্যবসা বিক্রি করা মানে ব্যর্থতা। তবে বাস্তবে, সঠিক সময়ে সঠিক কারণে কোম্পানি বিক্রি করা হতে পারে আপনার ব্যবসায়িক এবং আর্থিক স্বার্থের জন্য এক অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ পদক্ষেপ।


📌 ব্যবসা আপনার লক্ষ্য অনুযায়ী চলছে না:
প্রতিটি ব্যবসার শুরুতেই উদ্যোক্তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে যা হতে পারে আর্থিক স্বাবলম্বিতা, নতুন সেবা চালু করা বা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা এই মূল লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে।
যদি ব্যবসা আপনার পরিকল্পনার সঙ্গে মানিয়ে না চলে, নির্দিষ্ট রুটিন অপারেশনে সীমাবদ্ধ থাকা, বাজারের চাহিদা পরিবর্তন বা বৃদ্ধি কম হওয়া, এবং আপনি আগের মতো উদ্দীপনা বা সময় দিতে না পারেন, তখন এটি বিক্রির সংকেত।
📌 লোকসান থেকে মুক্তি:
যদি কোনো ব্যবসা দীর্ঘ সময় ধরে লোকসান করছে এবং পুনরায় লাভের সম্ভাবনা কম থাকে, তাহলে ব্যবসা বিক্রি করা একটি বুদ্ধিমত্তাপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধুমাত্র আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করে না, বরং ব্যবসার মূল্যও সঠিকভাবে পুনর্মূল্যায়ন করতে দেয়। সঠিক ক্রেতার কাছে বিক্রি করলে ব্যবসার সম্ভাবনা আরও বিকশিত হতে পারে। এছাড়া, বিক্রয় থেকে পাওয়া অর্থ নতুন ব্যবসা বা বিনিয়োগের সুযোগে ব্যবহার করা যায়। এটি উদ্যোক্তাকে নতুন উদ্যোগে মনোযোগ দিতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।
📌 নতুন মার্কেটে প্রবেশ:
কখনও কখনও, আপনার ব্যবসার জন্য নতুন বাজারে প্রবেশ বা আন্তর্জাতিক সম্প্রসারণ প্রয়োজন হয়। যদি নিজস্বভাবে সেটি সম্ভব না হয়, তবে আপনার ব্যবসাকে বিক্রি বা এক্সিট স্ট্র্যাটেজি গ্রহণ করা নতুন বাজারে প্রবেশের দরজা খুলে দিতে পারে।
📌 লাভজনকভাবে ব্যবসা ছাড়ার সুযোগ:
সঠিক সময়ে কোম্পানি বিক্রি করলে আপনি কেবল আর্থিকভাবে লাভবান হবেন না, বরং আপনার পরিশ্রমের মূল্যও সঠিকভাবে উপার্জন করতে পারবেন। নতুন ক্লায়েন্ট, বাজার বা প্রযুক্তি থাকলে ক্রেতা আপনার ব্যবসার মূল্য বৃদ্ধি করতে পারে।
কোম্পানি বিক্রি একটি জটিল, আর্থিক ও আইনি প্রক্রিয়া, যা শুধুমাত্র মালিকানা হস্তান্তর নয়, বরং দায়-দায়িত্ব, ট্যাক্স ও ভ্যাট বিষয়ক সিদ্ধান্তও নির্ধারণ করে। সঠিক পরিকল্পনা এবং অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ ছাড়া এই প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ I

Contributed by the Corporate Desk of EMA.LEGAL, a specialized business law firm in Dhaka

Need help with this topic?

Our advocates and ITPs handle tax, VAT and company matters every day. Send your question and we will call you back.

Your details are confidential and will only be used to respond to your enquiry.

Related articles

RJSC-এর নতুন eBRS সিস্টেম ২০২৬: কোম্পানি নিবন্ধন ও Name Clearance-এর নতুন নিয়ম
Company Matters11 Nov 2026

RJSC-এর নতুন eBRS সিস্টেম ২০২৬: কোম্পানি নিবন্ধন ও Name Clearance-এর নতুন নিয়ম

RJSC-এর নতুন eBRS সিস্টেমে কোম্পানি নিবন্ধন ও Name Clearance প্রক্রিয়ায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। NID ও e-TIN যাচাই, PSR জমা, OTP Consent এবং Model MoA & AoA ব্যবহার করে স্বয়ংক্রিয় নিবন্ধনের সুযোগসহ নতুন নিয়ম, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানুন।

বিদেশি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশে বন্ধ করার নিয়ম: ৬ টি ধাপের এক্সিট চেকলিস্ট
Company Matters1 Nov 2026

বিদেশি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশে বন্ধ করার নিয়ম: ৬ টি ধাপের এক্সিট চেকলিস্ট

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ বা অবসায়ন (Winding Up) করতে ইচ্ছুক বিদেশি বিনিয়োগকারীদের জন্য কোম্পানি আইন, আয়কর আইন ২০২৩ এবং ভ্যাট আইন অনুযায়ী সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। RJSC-তে রেজিস্টার করার পাশাপাশি কর ও ভ্যাটের দায় নিষ্পত্তি, কর্মচারীদের পাওনা পরিশোধ এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে মূলধন বিদেশে ফেরত নেওয়ার (Repatriation) মূল ৬টি ধাপ ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই নিবন্ধে।

Talk to a lawyer about your tax or company matter